নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার ভোর ৬ টার সময় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে বাঘাবাড়ি ডেমরা আঞ্চলিক সড়কে আব্দুল বক্কার মন্ডল (৮৫) রাস্তা পার হওয়ার সময় ডেমরা হতে বাঘাবাড়ি গামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ বক্কার গুরতর আহত হয়। পরে পার্শ্ববর্তী বেড়া উপজেলার বেড়া স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত বক্কার মন্ডল চরাচিথুলিয়া গ্রামের মৃত শেফাত মন্ডলের পুত্র। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটি আটক করতে পারেনি থানা পুলিশ।
এ ব্যাপারে, শাহজাদপুর থানার অফিসার্স ইনচার্জ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল শাহজাদপুর) মোঃ হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে ।