নুপুর কুমার রায় :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জোনের সম্পত্তি আইন কর্মকর্তা (সওজ) এর উপসচিব কামরুজ্জামান মিয়া ও সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু মনসুর আহম্মেদ।
তথ্যসূত্রে জানা যায়, সড়ক ও জনপদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ছোট-বড়, কাঁচা-পাকা এ সকল স্থাপনা অপসারণের জন্য ২০ জুলাই সড়ক ও জনপদ
থেকে নোটিশ প্রদান করা হলেও তারা এ সকল স্থাপনা অপসারণ না করায় এ দিন এ অভিযান পরিচালিত হয় এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।