আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে সিরাজপ্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

 

নুপুর কুমার রায়, শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

বৃহস্পতিবার(২৪সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের সিরাজপ্লাজা মার্কেটের ৩য় তলায় ইলেকট্রনিক্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

অকস্মাৎ আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটের ব্যবসায়ীরা আতংকগ্রস্থ হয়ে দিগবেদিগ ছোঁটাছুঁটি করতে থাকে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোঃ মনজিল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মার্কেটের ৩য় তলায় ৪টি ইলেকট্রনিক্সের গোডাউনের মালামালের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। স্থানীয় দমকল বাহিনী ও উল্লাপাড়ার দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ