নুপুর কুমার ,শাহজাদপুর ,প্রতিনিধিঃ
গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে,মানবতার চেতনায় উদ্ভাসিত গণতান্ত্রিক এক দেশের প্রত্যাশা নিয়ে
শিল্পী,সাহিত্যিক,শিক্ষক,সংস্কৃতি অনুরাগী, সাংবাদিক ও ছাত্র-জনতার অংশগ্রহণে মুক্তির মিছিল ও শহিদ স্বরণে আলোক প্রজ্বালন করা হয়েছে। সোমবার বিকেল ৫ টায় শাহজাদপুর প্রেসক্লাব থেকে মুক্তির মিছিলটি বের হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়।
মিছিলে শাহজাদপুরের শিল্পী,সাহিত্যিক,শিক্ষক,সংস্কৃতি অনুরাগী,সাংবাদিক, ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করে। পরে শহিদ মিনার প্রাঙ্গণে বিবর্তন নাট্য গোষ্ঠীর পরিচালক কাজী শওকত এর সঞ্চালনায় আলোচনা,আবৃত্তি,গান ও শহিদদের স্বরণে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু,নর্থবেঙ্গল স্কলার একাডেমির চেয়ারম্যান আঃ রকিব রুমি,শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক লাভলু খান,
শিক্ষক আব্দুল রউফ,
রেখায়ণ আর্ট স্কুল এর পরিচালক রেজওয়ান মন্ডন,মিলেনিয়াম স্কুলের শিক্ষক ও অভিনেতা মোঃ সুজন ইসলাম, বিশিষ্ট লেখক ও নাট্যকর্মী সুমন চক্রবর্তী, নাট্যকর্মী জনি কুন্ডু,মালঞ্চ সংগীত বিদ্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আতিক সিদ্দিকী এবং বিশিষ্ট আইনজীবী ও পূরবী সংগীত বিদ্যালয়ের সভাপতি এ্যাড. আনোয়ার হোসেন সহ প্রমূখ। পরে আবৃত্তি করেন, আবৃত্তি শিল্পী শ্রী দীলিপ কুমার সুত্রধর ও অক্ষর আবৃত্তি শিক্ষা একাডেমির আবৃত্তি শিল্পী প্রয়ন্তি। এবং ওস্তাদ বায়েজিদ হোসেন ও শ্যামল কুমার সাহা এর নেতৃত্বে সংগীত পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী ও নজরুল একাডেমির পরিচালক মোঃ মেজবাহ্ রানা,শাহজাদপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এ শহীদুল্লাহ্ বাবলু, ঐক্যতান সংগীত বিদ্যালয়ের পরিচালক আশরাফুল ইসলাম বাবু,কিবোর্ড শিল্পী মীর গালিব খান, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত নৃত্যশিল্পী ইমন হাসান,বিবর্তন নাট্য গোষ্ঠীর নাট্যকর্মী শ্রী বুদ্ধিশ্বর সরকার, তবলা শিল্পী নিমাই কুন্ডু,সুর ঝংকার সংগীত বিদ্যালয়ের পরিচালক বাবলু শেখ,সংস্কৃতি কর্মী পান্নু মীর,শাহ্ মখদুম বাউল একাডেমির পরিচালক কাজী তপন,রিদম মিউজিক ব্যান্ডের পরিচালক রেজাউল ইসলাম ও নজরুল সাংস্কৃতিক পরিষদের নিয়মিত শিল্পী সোহাগ হোসেন সহ আরও অনেকে।
উল্লেখ্য বক্তারা বক্তৃতাকালে জাতির কাছে চারটি আবেদন করেন
বৈষম্যহীন,দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ গড়ার সংগ্রাম অব্যাহত রাখুন
হিংসা-দম্ভ-অহংকার নয়,সুন্দর সমাজ গড়তে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অক্ষুণ্ন রাখুন
দেশের সর্বস্তরে সুস্থ্য ও গণতান্ত্রিক শিল্প-সংস্কৃতি চর্চায় এগিয়ে আসুন
ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকান্ডের বিচার, নিহতদের
ক্ষতিপূরণ,আহতদের দ্রুত সুচিকিৎসার দাবিতে ঐকবদ্ধ থাকুন।
পরিশেষে আন্দোলনে সকল শহিদদের স্বরণে শহিদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন করেন সর্বস্তরের জনগণ।