আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে রবীন্দ্র থিয়েটারে আড্ডা

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ, শাহজাদপুরে”রবীন্দ্র থিয়েটার ” আয়োজন করেন থিয়েটার আড্ডা।
গতকাল সন্ধ‍্যা থেকে আসতে শুরু করেন অতিথিরা
একে একে অনুষ্ঠান স্থানে জ্বলে ওঠে মশাল সেই সাথে সবাই গাইতে থাকে ” আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূণ্য কর, পূণ্য কর”….

ক‍্যাম্প ফায়ারের পরে ধুয়া গান পরিবেশন করেন প্রবীণ শিল্পী আ: মতিন, নজরুল সংগীত গেয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে রবীন্দ্র থিয়েটারের অন‍্যতম সদস‍্য রাকিবুল শুভ্র, চা চক্রের পরে আরেকটু ভিন্নতা পায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক, ইয়াত সিংহ শুভর গানে।

আমন্ত্রিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সম্মানিত শিক্ষকদের মধ‍্য উপস্থিত ছিলেন ড. তানভীর আহমেদ সিডনি, ইয়াত সিংহ শুভ,হাবিবুর রহমান , প্রশান্ত পোদ্দার ও রবীন্দ্র থিয়েটারের সভাপতি মাহবুবুর রহমান মিলন,

সহ- সভাপতি সায়েমুল ইসলাম শোভন সহ থিয়েটারের সকল কর্মীবৃন্দর উপস্থিতিতে কুয়াশার আড়ালে মশাল প্রজ্জ্বলন করে বহুমাত্রিক বিনোদনে মুখরিত হয়েছিল জে. জে. কল্যাণট্রাস্টের আঙ্গিনা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন,মেহেদি হাসান হিমু ও আহসান হাবিব।
সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে মধ‍্য রাতে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ