আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় ২/৩ বছর বয়সী অজ্ঞাত একটি মেয়ে শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

অজ্ঞাত শিশুটির লাশ উদ্ধার করে বুধবার(১৩ জুলাই) সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান।

শাহজাদপুর থানার এএসআই গোপাল কুমার জানান, মঙ্গলবার সন্ধ্যায় কৈজুরী ইউনিয়নের লোহান্দাকান্দী স্লুইচ গেট সংলগ্ন স্থানে স্থানীয়রা একটি শিশুর লাশ ভাসতে দেখে তারা ৯৯৯ এ কল দিলে,

আমিসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ২/৩ বছর বয়সী মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

লাশটি আনুমানিক ৫/৬ দিন পুরনো হতে পারে। এসময় শিশুটির শরীরে একটি লাল ওড়না জড়ানো ছিল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ