নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ শাহজাদপুর কায়েমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম হাসেবুল হক হাসানের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার(১৯জুলাই) সকালে অত্র ইউনিয়নের কাশিনাথপুর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণের ব্যানারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাঁহ মাঠকে কেন্দ্র করে পুর্ববিরোধের জের ধরে গত ২২ এপ্রিল শুক্রবার বিকেলে গোপীনাথপুর গ্রামের মৃত মোক্তারুজ্জামানের ছেলে হারুনুজ্জামাম বিপ্লবকে হত্যা করে তারই প্রতিপক্ষ।
সেদিন কায়েমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান উপস্থিত ছিলেন না অথচ নিহতের ভাই হাসিবুজ্জামান কবির বাদি হয়ে সাবেক চেয়ারম্যান হাসান এবং তার বাবাসহ ২৯ জনকে আসামী করে ষড়যন্ত্র মূলক একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা প্রকৃত হত্যাকারীদের বিচার চাই এবং নির্দোষ সাবেক চেয়ারম্যান হাসান ও তার বাবার নাম প্রত্যাহার চাই।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল হক(হারুন), সাংগঠনিক সম্পাদক বাবু, যুবলীগের সভাপতি রাশেদুল হাসান(রুবেল), বিমল ব্যনার্জিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।