আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে বিশ্ব নাট্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার সদস্যভূক্ত সংগঠন শাহজাদপুর থিয়েটার ও বিবর্তন নাট্য গোষ্ঠির আয়োজনে নাট্যকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের অংশগ্রহণে বণার্ঢ্য র‌্যালি,

আলোচনা সভা ও সর্বজন শ্রদ্বেয় নাট্য ব্যক্তিত্ব আতাউস সামাদের বিশ্ব নাট্য দিবসের স্মারকলিপি পাঠের মধ্যদিয়ে পালিত হয় ।

শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে আলোচনা সভা স্মারক পাঠ অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন, শাহজাদপুর থিয়েটারের পরিচালক এ এ শহীদুল্লাহ বাবলু ও বিবর্তন নাট্য গোষ্ঠির পরিচালক কাজী শওকত।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ