নুপুর কুমার রায়, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৪ টি নন কন্টাষ্ট থার্মাল স্ক্যানার ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সহায়ক ডিভাইস শ্রবণ যন্ত্র ১ টি,চশমা ১১ টি,স্ক্যাস ১ টি ও ৯ টি হুইল চেয়ার বিতারণ করা হয়।
গতকাল বুধবার ( ২৩/০৯/২০২০ ইং) তারিখ সকাল ১০.৩০টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাস শাহু, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক।