নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত শাহজাদপুর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) লিয়াকত সালমান, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ দিবসটি উপলক্ষে ঐদিন উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হবে এবং এ দিনটিতে যেন কোন অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আলোচনা করা হয়।