নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নানা কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরের বিজয় স্মৃতি স্তম্ভে পরিষদের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পরিষদ চত্বরে ‘ বঙ্গমাতার জীবন ও কর্ম’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন, পৌর আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম শাহু প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ জন অসচ্ছল মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা – কর্মচারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় স্থানীয় রবীন্দ্র কাচারিবাড়ির পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কাচারিবাড়ি চত্বরে বৃক্ষরোপন, আলোচনা ও দোয়া মাহফিল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাচারিবাড়ির কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল।