নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ শুক্রবার আনুমানিক ভোর ৬. ৩০ ঘটিকায় ঢাকা – আরিচা মহাসড়কে পাড়কোলা কাঠাল তলার সামনে পিক-আপের ধাক্কায় পারকোলা গ্রামের ২জন মহিলা হোটেল কর্মী নিহত হন এবং আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন । তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতরা হলো পাড়কোলা গ্রামের চাদু শেখের স্ত্রী কাজলি খাতুন( ৬০), ও একই গ্রামের আনিছের স্ত্রী সালেখা বেগম( ৫৮)। অপরদিকে আহতরা হলেন আনসার আলি, মুক্তা, ও আয়শা খাতুন। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায় , সকালে শাহজাদপুরে একটি রেস্টুরেন্টে রান্না করতে অটোভ্যানে করে যাওয়ার সময় পিছন থেকে আসা পাবনাগামি পিকআপ ( ঢাকা মেট্রো ঠ ১১-৯০৬২) সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ২ জন হোটেল শ্রমিক বৃদ্ধ মহিলা নিহত হয় এবং ৩ জন আহত হয়।
ঘটনাস্থলে থাকা শাহজাদপুর থানার ওসি ( তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, ঘাতক পিকাপ ভ্যান আটক করা হয়েছে এবং গাড়ীতে থাকা চিপস ও ফাস্টফুড জাতীয় দ্রব্যাদি জব্দ করা হয়েছে । দূর্ঘনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে।