আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋন বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা এসএমই ঋন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেল কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শাহজাদপুর শাখার আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হয় । এসএমই ঋন বিতরণে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ লিয়াকত আলী, সিরাজগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ডের ডিডি জিহাদ খান, ইউসিসি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাহাবুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে শাহজাদপুরের কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৩ জন পল্লী উদ্যোক্তার মাঝে ২ লক্ষ করে মোট ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ