আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুরের নগরবাড়ী বগুড়া মহাসড়ক আলিয়া ঘাঁটি নামক স্থানে বৃহস্পতিবার আনুমানিক রাত দুইটার দিকে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, রাত গভীর হওয়ার কারণে বিপরীত দিক থেকে আসা ট্রাক(বগুরা-ব-১১-১২০৯) ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতরা সবাই শাহজাদপুর পৌর সদরের বাসিন্দা। নিহত ৩ জন হলো- ১, সাকিব (১৭)পিতা- আজগর আলী,দ্বারিয়াপুর উত্তর পাড়া, ২। আশিক- (২০) সিএনজি চালক পিতা-মোঃ আমজাদ শক্তিপুর ৩। রাশেদুল (২৬, পিতা মোঃ আজাদ, দ্বারিয়াপুর উত্তর পাড়া।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে নিহতের পরিবারে লাশ হস্তান্তর করেন। হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা শাহজাহান আলী বলেন, উক্ত স্থানে রাস্তা খারাপ থাকার কারণে গাড়ি টান দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

উক্ত দুর্ঘটনা ও নিহতের খবর পৌরসদরের ছড়িয়ে পড়লে শাহজাদপুরের পৌরসদরে শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ