আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে  জজের বাসায় চুরি: আটক ২

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চৌকি আদালতের এক সহকারী জজের ভাড়া বাসায় চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলো, জেলার উল্লাপাড়া থানার কাওয়াক গ্রামের মৃত লিটন এর ছেলে মোঃ মাসুদ রানা এবং শাহজাদপুর পৌর সদরের মৃত মজিবর সরকার ছেলে মোঃ জালাল সরকার।

থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতমঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী জজ (চৌকি) সোহেল রানার ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে চুরির করে দূর্বৃত্তরা।

থানা পুলিশ পাশের ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাঞ্চন কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বুধবার(২৫মে) দিবাগত রাতে মালামাল উদ্ধারসহ দুই ধৃত আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধৃত দুই আসামী চুরি করা মালামালের মধ্যে দুইটি ল্যাপটপ পৌর সদরের শহিন টেলিকমের মালিক ও আসামী জালাল সরকারের বস শহিন এর নিকট বিক্রি করে। পরবর্তীতে শহিনের বাড়ীতে অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, মালামাল উদ্ধারসহ দুইজন আসামীকে আটক করে নিয়মিত মামলা রুজুর করিয়া তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামী শহিনকে গ্রফতারের চেষ্টা অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ