আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান 

সিরাজগঞ্জ  প্রতিনিধি :

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

গত কাল  রাত ২টা থেকে অভিযান শুরু করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

তিনি বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম আসছে।

স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগে ঐ বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করে। আগে থেকে কেউ আন্দাজ না করতে পারলেও হঠাৎ র‍্যাব পুলিশের অভিযান শুরুর পর জানা যায় যে এখানে জঙ্গিরা আস্তানা করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ