নিজস্ব প্রতিবেদক :
মামলার এজাহার ও স্কুল ছাত্রীর পারিবারিকসুত্রে জানাগেছে, গত ২৯ জুলাই উপজেলার কায়েমপুর ইউনিয়নের চক-হরিপুর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে হেলাল উদ্দিন পাশের বাড়ীর বাবুল ইসলামের স্কুল পড়ুয়া কন্যা চতুর্থ শ্রেণির ছাত্রী মাহমুদা খাতুন(৯) কে বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে মুখে গামছা চেপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় মাহমুদার চিৎকার শুনতে পেয়ে তার বাবা ও মা দ্রুত এগিয়ে গিয়ে লম্পট হেলালের ঘরে প্রবেশ করে নাবালিকা কন্যাকে উদ্ধার করে।পরে, এলাকার ইউপি সদস্যসহ মাতব্বররা বিচার দেওয়ার কথা বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।এলাকায় বিচার না পেয়ে ১৯ আগষ্ট মাহমুদার বাবা বাবুল বাদী হয়ে হেলালকে আসামী করে মোকাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, সিরাজগঞ্জ এ মামলা দায়ের করেন।বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।এদিকে এ ঘটনায় ধর্ষককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসে উঠছে এলাকাবাসী।