নিজস্ব প্রতিবেদক :
শাহজাদপুরে গাঁজার গাছসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের শহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খানের দিক নির্দেশনায় এস,আই আব্দুল মান্নান সংগীয় পুলিশ ফোর্সসহ শুক্রবার ভোররাতে উপজেলার গালা ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বাহের মোল্লার পুত্র মোঃ রফিকুল ইসলাম (৪৫) এর বাড়ীর পাশে বাগান থেকে ৮ কেজী ওজনের দুটি গাঁজার গাছসহ মাদক কারবারী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে। পুলিশ ও এলাবাসীসুত্রে জানাযায়, রফিকুল দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে তা বিক্রি করে আসছিল।
আসামীকে শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী শাহজাদপুর থানা পুলিশকে বাহবা জানিয়েছে।