আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে একশত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ শত পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । আটকৃতরা হলো উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর ( মিস্ত্রিপাড়া ) গ্রামের শের আলী শেখের ছেলে মোঃ রমজান শেখ (২৮) এবং কৈজুরি ইউনিয়নের মোঃ মোশাররফ হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে এসআই কাঞ্চন কুমার প্রামানিক সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল ১৭ মার্চ বুধবার উপজেলার হাটপাচিল এলাকায় অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ