আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

শাহজাদপুরে আম গাছের সাথে ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরে আম গাছের সাথে ফাঁস নিয়ে মাবিয়া খাতুন নামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮এপ্রিল) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের আইগবেড়া গ্রামে এই ঘটনা ঘটে। মাবিয়া খাতুন ওই গ্রামের কৃষক আব্দুস ছালামের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা যায়, গতশুক্রবার ইফতারের পর থেকেই বৃদ্ধা মাবিয়া খাতুনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশীর একটি আম গাছে বৃদ্ধা মাবিয়া খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পান স্বজনরা। পরে থানা পুলিশ খরব পেয়ে বৃদ্ধার লাশ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা স্বজনদের বরাত দিয়ে জানান, নাতি-নাতিনকে ঈদের জামা কাপড় কিনে দেওয়া নিয়ে মাবিয়া খাতুনের স্বামীর সাথে মনমালিন্য হয়েছিল। হয়তো এ অভিমানে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরো জানান, সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ