আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

dav

শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

নুপুর কুমার রায় :

সিরাজগঞ্জ শাহজাদপুরে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে স্টেশনের কর্মীরা বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপনের কসরত প্রদর্শন করেন।

বৃহস্পতিবার(১৩ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শাহজাদপুর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন,

সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বীরমুক্তিযোদ্ধা বিনয় পাল, প্রকল্প ব্যাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নাছির উদ্দিন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ