আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

শার্শা সাংবাদিক কল্যান সংস্থার পক্ষ থেকে নবাগত ভূমি কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা

 

মো:নয়ন সরদার
শার্শা প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানান শার্শা সাংবাদিক কল্যান সংস্থা।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় এসিল্যান্ডের নিজ অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান শার্শা সাংবাদিক কল্যান সংস্থা।
সৌজন্য সাক্ষাতের সময়ের শার্শা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা হয়। দায়িত্ব পালনে তিনি উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, দপ্তর সম্পাদক ও দৈনিক যশোরের শার্শা প্রতিনিধি জসিম উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শিশির কুমার সরকার,চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেন, সোহেল রানা ও নয়ন সরদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ