আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

শার্শা উপজেলায় নিজামপুর ইউপি চেয়ারম্যানের করোনা জয়

মো:নয়ন সরদার শার্শা প্রতিনিধি :

করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ করোনা জয় করেছেন। তিনি ১৪ দিন আইসলেশনে করোনামুক্ত হয়েছেন।

শুত্রবার সকাল ১০টার দিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হাসান মুঠোফোন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শার্শার নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১৭ ই জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসলেশনে ছিলেন। বাসায় থেকেই টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসাকের চিকিৎসা নেন। ২৭ জুন দ্বিতীয় দফায় পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।

নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ত্রাণ বিতরণ এবং সংগঠণের কাজে থেকেই সম্পৃক্ত থাকায় বিভিন্ন লোকজনের সংস্পর্শে এসে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলাম। করোনা জয় করে বর্তমানে বাড়িতেই আছি ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ