কাইয়ুম সুলতানঃ
মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে ১৬ই ডিসেম্বর (বুধবার) সকালে মৌলভীবাজারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় জেলা সভাপতি বেলাল তালুকদার সহ আরও উপস্থিত ছিলেন ডেইলি পিপলস টাইম ও বাংলাদেশের খবর প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক বিজনেস বাংলাদেশ এর প্রতিনিধি জেলা প্রতিনিধি হুমায়ুন রহমান বাপ্পি, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক মানব সমাজের সম্পাদক ও প্রকাশক রুমান আহমদ, এম এ কাইয়ুম সুলতান, এম এ সামাদ, তাকবির হোসাইন, ইমরান খান, হামিদুর রহমান, জসিম উদ্দিন, এস এম কিবরিয়া প্রমুখ।
এর আগে সংসদ সদস্য, জেলা প্রশাসক , জেলা পরিষদ, পুলিশ সুপার, মেয়র, মুক্তিযুদ্ধ সংসদ জেলা শাখা,সড়ক ও জনপথ বিভাগ, অগ্রণী ব্যাংক জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন রাজনীতি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।