আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাককানইবি সাংবাদিক সমিতির পুষ্পস্তপক অর্পণ

মোঃ আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

আজ বুদ্ধিজীবী দিবস । ইতিহাসেই এই বর্বরোচিত কালো অধ্যায়কে স্মরণ করে, পাকিস্থানী হানাদারদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তপক অর্পণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি । আজ সোমবার সকাল ১১ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির” স্মৃতি সৌধের পাদদেশে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে এই পুষ্পস্তপক অর্পণ করা হয়েছে ।

পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় আজ । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যাযজ্ঞের শিকার হওয়া শহীদদের স্মরণে আজকের এই কর্মসূচিটি পালিত হয় ।

আজকের পুষ্পস্তপক অর্পণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান । আরো উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রনি । সাংবাদিক সমিতির সদস্য মোঃ আরাফাত রহমান , অর্থ সম্পাদক এ এইচ ইমরান ও মোকসেদুল মুমিন ও অন্যান্য সদস্যবৃন্দ ।
এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি , জাককানইবি শাখা ছাত্রলীগ , কর্মচারী পরিষদের পক্ষ থেকেও পুষ্পস্তপক অর্পণ করা হয় ।

এছাড়াও বিশেষ এই দিবসটির উপলক্ষে আরো কয়েকটি বিশেষ আয়োজন করা হয়েছে । আজ জোহর নামাজের পর জাককানইবি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল এবং সন্ধায় আয়োজিত হবে একটি ভার্চুয়াল আলোচনা সভা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ