আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

লালমোহনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে (০৭ মার্চ) সোমবার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলার লালমোনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত।

উপজেলা প্রশাসন হলরুমে ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ,

তিনি বলেন ১৯৭১ সালের ৭মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল।

বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ স্বাধীনতাকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে।
এর আগে এমপি শাওনের নের্তৃত্বে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে ৭ মার্চের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং অডিটোরিয়ামস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার,

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ওসি মাসুদুর রহমান মুরাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফররুল আলম হাওলাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ