আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

লক্ষ্মীপুরে করোনা অন্তসত্ত্বাসহ দম্পতির রোগীর বাড়িতে প্রতিবেশীদের হামলা

 

 

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপু‌রে করোনা আক্রান্ত ৩ মাসের অন্তসত্ত্বাসহ দম্পতির বাড়িতে হামলা করে প্রতিবেশীরা। এসময় আহত হয় স্বামী মহিম হোসেন ও অন্তস্বত্ত্বা স্ত্রী মহিমা আক্তার। বিকালে পৌর শহরের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দম্পতি জানায়, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে চিকিৎসা নেয় হয়। এতে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় খারাপ আচরন করে। বসতঘরের সামনে দিয়ে যাতায়াতে কুরুচিপূর্ণ আচরসহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলতে থাকে।

এছাড়াও ফোন করেও হুমকি ধমকি দেয় প্রতিবেশিরা। এক পর্যায়ে দূর থেকে প্রতিবাদ করলে প্রতিবেশী রাহেলা, শিউলি, রুবি, শরিফ ও শরিফের বৌ একযোগে হামলা চালায় এবং তাদের বাড়ি ভাংচুর করে। হামলায় স্ত্রী গুরুত্বর আহত হয়ে মাটিতে পড়ে যায়।

এসময় স্বামী মহিম হোসেন এগিয়ে আসলে তাকেও গুরুত্বর আহত করে হামলাকারীরা। হামলায় আহত দম্পতি সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বর্তমানে হোম আইসোলেটেড চিকিৎসাধীন আছেন। করোনা মুক্ত হওয়ার পর আইনের আশ্রয় নেয়া হবে বলে জানান আহত ওই দম্পতি।
পুলিশ জানান লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ