আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

লক্ষ্মীপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার নদী থেকে

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকালে রামগতির উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, লাশের বয়স অনুমানিক ৪০ বছর। তার গায়ে হাফ হাতা শার্ট এবং পরনে গেবাইডিং প্যান্ট ছিল। পুলিশের ধারণা লাশটি ৪-৫দিন পানিতে থাকার কারণে হাতসহ শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠে গেছে এবং মুখ বিকৃতি হয়ে গেছে।

এবিষয়ে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ