আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

লক্ষ্মীপুরের ট্রাক-পিকআপ সংঘর্ষে  নিহত ২, আহত -১

 

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরের রায়পুরে কংকরবোঝাইবাহী ট্রাক ও খালি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত। পিকআপ চালক ঘটনাস্থলে ট্রাকচালক লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান।

ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরিপুলের বিপদজনক টার্নিং মোড়ে। এ রিপোট লেখা পর্যন্ত নিহতদের একজন ঢাকা নারায়নগন্জের ও অন্যজনের ঠিকানা মুন্সিগন্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার সকালে রায়পুর পুলিশ দুই ব্যাক্তির মৃত দেহ উদ্ধার থানায় নিয়ে রেখেছেন। মৃত ব্যাক্তিদের বহন করা দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে রয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরিত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরিপুলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান ও ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান। সংঘর্ষ হওয়া ট্রাক ও পিকআপ গাড়ি সড়কের পাশে খালে পড়ে রয়েছে। নিহদের নাম ও ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ