আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

র‍্যাব -৫ এর  অভিযানে রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন ব্যবসায়ী আটক

 

জিয়াউল/ইসহাক
রাজশাহী ব্যুরোঃ

র‍্যাব-৫ এর অভিযানে জেলার গোদাগাড়ী থানায় হেরোইন সহ জনৈক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৫নং গোগ্রাম ইউনিয়ানের জনৈক মোঃ মাইনুল ইসলাম (৬২), পিতা-মৃত মাজেদ আলী সাং-ফরাদপুর (নাইচ ভাটা) এর বাড়ির দক্ষিণপার্শ্বে রাজশাহী টু গোদাগাড়ীগামী পাঁকা রাস্তার উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে।
অভিযানে, গোদাগাড়ী উপজেলার (সাঘুয়ান) ঘুন্টিঘর গ্রামের মোঃ শফিকুল ইসলাম ছেলে মোঃ আঃসাত্তারকে(৪০) ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

পরে তাকে গোদাগাড়ী মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ