আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

র‍্যাবের  অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথ পুর এলাকায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫   রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক আজ ২৪শে আগস্ট সোমবার  বিকাল  সাড়ে তিনটায় দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিশ্বনাথপুর গ্রামস্থ বিশ্বনাথপুর মোড়ে অপারেশন পরিচালনা করেন।
 এইসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তা পুর থানার নুনগলা গ্রামের মোঃ সেলিম আলীর ছেলে  মাদক ব্যবসায়ী মোঃ জসিম (২৫) কে, ৭৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করে দেশের প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন তার  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ