আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক :

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগন্জের তাড়াশ এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন।

শনিবার (২১ আগস্ট,২০২১) রাত ০৮:৩০ ঘটিকার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০৭০ গ্রাম হেরোইন

অন্যদিকে, শনিবার ( ২১ আগস্ট,২০২১) দুপুর ০২:৩০ ঘটিকার দিকে টাঙ্গাইলের ভূয়াপুর এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬০০ পিছ ইয়াবা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ