আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রোটারী ক্লাব মিডটাউন ও রোটারী ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের খাদ্য বিতরণ

 

 

 

কাইয়ুম সুলতান, মৌলভীবাজারঃ

রোটারী dist-৩২৮২ এর উদ্যোগে মৌলভীবাজারে হতদরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে টিআরএফ গ্রান্ট নং ডিআর নং -১১৭ এর আওতায় খাদ্য বিতরণ করেছে রোটারী ক্লাব অব মৌলভীবাজার মিডটাউন ও রোটারী ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল।
সোমবার (২২জুন) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গনে খাদ্য বিতরণ অনুষ্ঠানে মিডটাউন এর সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন আরটিআন মোঃ আমিন উদ্দিন বাবু, এডভোকেট হাফিজ আব্দুল আলিম, মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল ,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার ২৪ ডট কমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, দৈনিক নবচেতনা এর জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, আর টি এন শেকুল ইসলাম তালুকদার, দৈনিক দিনকাল প্রতিনিধি হুমায়ুন আহমদ বাপ্পি, আর টি এন সাজিদ মিয়া, দৈনিক এই বাংলার প্রতিনিধি মোঃ সুলতানুল ইসলাম প্রমুখ।
এসময় ৫০ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ