আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

 

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জে আজ সকালে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। আজ ২৬ জুন শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হচ্ছে রায়পুরের আওলাদে রাসুল(সঃ) সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া(৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন(৭)। এ দুই শিশুর করুন মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এ সময় শিশুদের করুন মৃতুতে এলাকার অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

এ বিষয়ে পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে এই দুই শিশু বের হয়ে আর ঘরে ফিরেনি। এ সময় শিশুদের খোঁজ না পেয়ে স্বজনরা বাড়ীর বিভিন্ন স্থানে খুজাখুজি শুরুর এক পর্যায়ে তাদের বাড়ির পুকুরে দুই হতভাগ্য শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে নিয়ে গেলে পরে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ