আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রায়গঞ্জ প্রেসক্লাবে সন্মানিত সহ-সভাপতি বিপুর প্রাণ গেলে সড়ক দূর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দূর্ঘটনায় রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে সন্মানিত সহ-সভাপতি সৈয়দ বনিউল আলম বিপু মটর সাইকেল দূর্ঘটনায় চলে গেলেন নাফেরার দেশে।

জানাযায়, উপজেলার ঘুড়কা ইউপির ঘুড়কা গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে সৈয়দ বনিউল আলম বিপু। তিনি ২৬শে অক্টোবর রোজ মঙ্গল বার বেলা ২টার সময় নিজ বাড়ি হতে মটর সাইকেল যোগে ব্যবসায়িক কাজে সলংগার উদ্দেশ্যে রওনা হয়। বাসুদেবকোল এলাকায় পৌঁছা মাত্রই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে এলাকার লোকজন পানিতে মটর সাইকেল দেখে তারা অনুমান করে পানিতে মটর সাইকেল তাহলে চালক কোথায়? সবাই পানিতে খুঁজতে নেমে দেখতে পায় মটর সাইকেলের নিচে পড়ে আছে চালকের মৃত দেহ।

এদিকে সৈয়দ বনিউল আলম দীপুর অকাল মৃত্যুতে ঘুড়কা এলাকার মুসলিম, হিন্দু , বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষের মাঝে নেমে এসেছে এক হৃদয় বিদ্ধারক শোকের ছায়া।

মহান আল্লাহ তায়ালা মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন। রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ