শেখ নাফিজ, রাজশাহীঃ
সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রামেক হাসপাতাল পরিচালকের হাতে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
একইসাথে মহানগরীর করোনা রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াতের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মহোদয়। ০১৭৩০-৩৫৩৬৬০ ও ০১৭৩০-৩৫৩৬৬০ নম্বরে যোগাযোগ করলে এ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে।