আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে নতুন ৫ জন সহকারি প্রক্টর নিয়োগ

 

রাবি প্রতিনিধি : 

 

নতুন পাঁচজন সহকারি প্রক্টর নিয়োগ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম. এ. বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাজু সরদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এন.এ.এম. ফয়সাল আহমেদ এবং ফলিত গণিত বিভাগের প্রভাষক আবদুল আওয়াল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘প্রক্টরিয়াল বডিতে বর্তমানে যে পাঁচজন সহকারী প্রক্টর আছেন আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) থেকে তাঁদের মেয়াদ শেষ হবে। পরের দিন বুধবার (১ জুলাই) থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন এই পাঁচজন সহকারী প্রক্টর তাঁদের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রশাসন থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এই পদে তাঁরা দায়িত্ব পালন করবেন।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ