আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাতের আধারে হাজী মোশারফ খাঁনের ঈদ উপহার বিতরণ

 

 

আব্দুল জলিল মিয়া বিশেষ প্রতিনিধি :

 

আজ রাতের আধারে আশুলিয়া বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মাঝে হাজী মোশারফ খানের খাদ্য সমগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন।

বৈশ্বিক মহামারী (কোভিক ১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখন বাংলাদেশেও প্রখট হয়ে উঠেছে । ফলে থমকে গেছে জনজীবন । ‍হতদরীদ্র দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে এখন মধ্যবিত্তদের ঘরে পর্যন্ত দেখা দিয়েছে খাদ্য সংকট।এমতাবস্থায় কয়েক হাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়ার ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম আহবায়ক হাজী মোশারফ খান।

রাতের আঁধারে অসহায় গরীব ও মধ্যবিত্তদের ঘরে ঘরে উপহার হিসাবে খাদ্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন তিনি । অসহায় মানুষের সম্মানের কথা ভেবেেই তিনি বেছে নিয়েছেন রাতের আঁধার, যেন উপহার গ্রহিতা লজ্জায় না পড়ে । এই সময় সাংবাদিক দের এক প্রশ্নর উত্তরে হাজী মোশারফ খান বলেন আমার এই ঈদ উপহার সহ যতদিন মহামারী করোনাভাইরাস থাকবে ততদিন আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ