আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাজারহাটে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

রাজারহাটে যথাযথ মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ঃ৩০ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।উপজেলা প্রশাসনের পরে মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর একে একে রাজারহাট থানার পক্ষে ওসি রাজু সরকার ও তদন্ত ওসি পবিত্র কুমার পুষ্পস্তবক অর্পণ করেন,উপজেলা আওয়ামীলীগের পক্ষে শ্রদ্ধা জানান সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃআখতারুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্সের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃআসাদুজ্জামান জুয়েল,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ সহ রাজারহাট মডেল প্রেসক্লাবে পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ