আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

রাজারহাটে   দুস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন  উপজেলা চেয়ারম্যান 

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ডাঃ রফিক :

সারাদেশের ন‍্যায় কুড়িগ্রামে করোনা ভাইরাসের মহামারী এবং আকষ্মিক বন‍্যার ফলে স্থবির হয়ে পড়েছে রাজারহাট উপজেলাধীন বানভাসি মানুষ।

এসব বানভাসি মানুষ আকষ্মিক বন‍্যার কবলে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে এবং অনেকেই কাজ না থাকায়, মানবেতর জীবন যাপন করছে ।

সরকার এসব বানভাসি এবং নিম্ন আয়ের মানুষদের জন‍্য বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

তারই ধারাবাহিকতায় গত (৮ জুলাই) বুধবার বিকেল ৪ টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি সরকারি অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি জানান, সরকারি অর্থায়ন পাওয়া গেলে উপজেলা পরিষদ করোনা দুর্গত এবং বানভাসি অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়াবে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম সাবু মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার,উপজেলা যুবলীগের আহবায়ক কুমোদ রঞ্জন সরকার, সাংবাদিকবৃন্দ সহ অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ