আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী সিটি রোটারী ক্লাবের যুবরাজ সভাপতি শহিদুল নয়া সচিব

জিয়াউল কবীর স্বপন:

অদ্য ৩০- শে এপ্রিল ২০২২ -ইং রোজ শনিবার রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী সিটির কোর্ট স্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে এক জরুরী বোর্ড সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী সিটির রোটারি বর্ষ ২০২২-২৩ এর সভাপতি নির্বাচিত করা হয়।

রোটার‍্যাক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ (যুবরাজ)কে এবং সচিব নির্বাচিত করা হয় রোটার‍্যাক্টর মোঃ শহিদুল ইসলামকে । উক্ত বোর্ড সভায় সভাপতিত্ব করেন রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী সিটির বর্তমান সভাপতি সিয়াম রেজা।

উক্ত জরুরী বোর্ড সভায় আরো উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী সিটির সদ্য অতীত সভাপতি রোটার‍্যাক্টর মোঃ জাহিদুল হাসান সিজার,

অতীত সভাপতি রোটার‍্যাক্টর মহিউদ্দিন মাহমুদ জয়, অতীত সভাপতি রোটার‍্যাক্টর মোঃ শারুক হাসান রাকিন, রোটার‍্যাক্টর শহিদুল ইসলাম মাধুর্য, রোটার‍্যাক্টর আলামিন,রোটার‍্যাক্টর সানজিদ, রোটার‍্যাক্টর ইয়াসিন, রোটার‍্যাক্টর রাব্বি প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ