জিয়াউল কবীর স্বপন ব্যুরো প্রধান, রাজশাহী:
রাজশাহী মহানগর প্রেস ক্লাব’র দ্বিবার্ষিক নির্বাচনে আব্দুল মুগনী নিরো (রাজশাহীর আলো) সভাপতি এবং আব্দুল আওয়াল (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক পদে দুবছর মেয়াদী নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৷ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের ক্যাফেটেরিয়া মিলনায়তনে অাজ বৃহ:বার এ নির্বাচন অনুষ্ঠিত হয় ৷ ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির মেয়াদ ২ বছর৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ: সভাপতি মাসুদ রানা রাব্বানী (দৈনিক বার্তা), সহ: সভাপতি অানোয়ার হোসেন (মতিহার বার্তা),দুজন যুগ্ম সম্পাদক মইন উদ্দিন (নতুন সময়), তৌফিক ইমাম পান্না (নতুন প্রভাত), সাংগঠনিক সম্পাদক অাবু হেনা মোস্তফা জামান (সময়ের কাগজ),দপ্তর সম্পাদক ইফতেখার আলম( রাজশাহীর সময়),প্রচার সম্পাদক ফয়সাল হোসেন (সময়ের কাগজ), কার্যনির্বাহী সদস্য জিয়াউল কবীর স্বপন( শানসাইন. আগামীর সংবাদ ), মোজাম্মেল হক (খোলাকাগজ), ও কুরবান আলী (রাজশাহীর আলো) প্রমুখ ৷