বাতেন সরকার, শাহজাহান, জিয়াউল কবির রাজশাহী ব্যুরো :
রাজশাহীতে ফুডপ্যান্ডার ৫ দফা দাবিতে নগরীর জিরো পয়েন্টে মানববন্ধন করেছে অনলাইন এ্যাপস ভিত্তিক ফুডপ্যান্ডা রাইডাররা। ফুডপ্যান্ডার সিনিয়র রাইডার কনি নেতৃত্বে জানিয়েছেন করোনা ভাইরাস মহামারিতে যখন মানুষ ভয়ে অাতংকে ঘর থেকে বের হতে পারছে না ঠিক সেই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সকল শ্রেণীপেশার মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন সাহসী রাইডাররা। ফুডপ্যান্ডার সাহসী রাইডারদের জন্য কোম্পানি কোনো প্রণোদনা দেয় নাই তারপরেও বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় রাইডাররা বাধ্য হয়ে মানববন্ধন ও কর্মবিরতি ঘোষনা করেন। মানববন্ধন শেষে নগরীর ভ্রমনমোহন পার্কে বসে রাইডাররা কর্মবিরতি পালন করছে। রাইডাররা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করে জানিয়েছেন অবিলম্বে বেতন কাঠামো সহ ৫ দফা দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত রাইডাররা কর্মবিরতি পালন অব্যহত রাখবে বলে জানিয়েছেন৷