আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ট্রাক মোটর বাইক সংঘর্ষে যুবতি নিহত

জিয়াউল কবীর:

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম খাদিজা আক্তার (১৮)। তিনি তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে।

এতে তিনি গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালককে আটক করা হয়েছে বলে সুত্র জানিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ