আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী জেলা ছাত্রলীগের প্রচার-সম্পাদক শাজাহানের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

 

পুঠিয়া উপজেলা প্রতিনিধি: আতিক খাঁন :

রাজশাহী জেলা ছাত্রলীগের প্রচার- সম্পাদক মোঃ শাজাহান আলীর মাতা মোছাঃসুফিয়া বেগম এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ৩ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগ ছিলেন।

৩ জুলাই (শুক্রবার) বিকাল ৪ টায় পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের বাশপুকুরিয়া গ্রামে ঈদ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নানা ব্যস্ততার মাঝেও রাজশাহী জেলা ছাত্রলীগের প্রচার-সম্পাদক মোঃশাজাহান আলীর মাকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ছুঁটে আসেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাসানুল হক মাসুদ,

এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান মাসুদ. রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃশাহীন আলম, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ