আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আলমগীর হোসেন :

রাজশাহী বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকাল ১১ ঘটিকায় ভবানীগঞ্জ নিউ মার্কেটে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন ঘোষণা করা হয় ।সাধারণ সম্পাদক
কহিনুর বানুর সঞ্চালনায় এবং সভাপতি মরিয়ম বেগমের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন ,বাগমারা উপজেলা আওয়ামী লীগের
সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মর্জিনা পারভিন।
বিশেষ অতিথি ছিলেন আদিবা আনজুম মিতা এম.পি।
রাজশাহী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসরিন আখতার মিতা, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেবুবা মাহবুব চপলা বাগমারা উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, উপজেলা
চেয়ারম্যান অনিল সরকার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক , দপ্তর সম্পাদক নুরুল ইসলাম , বাগমারা উপজেলা প্রতিটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে কহিনুর বানুকে সভাপতি এবং
জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা
হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ