বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় অবৈধ ড্রাম চিনি তিনটি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট সৌরভ হোসেন মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময়।
অভিযানে তিনটি ইট ভাটার কয়লার পরিবর্তে কাঠ এবং ড্রাম চিমনী ব্যবহারের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে শালমারা বিগোপাড়া মোড়ে অবস্থিত ইট ভাটার মালিক আবুল কালাম আজাদের ৫০ হাজার এবং বিন্দুর মোড়ের ইট ভাটার মালিক আলতাফ হোসেন মেম্বারের ১ লাখ।
অপরদিকে বিন্দুর মোড়ের মুস্তাক হোসেনের ইট ভাটায় কাউকে না পাওয়ায় ড্রাম চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন থেকে ওই সকল ইট ভাটার মালিক ভাটা চালিয়ে আসছিল।
পরিবেশের ক্ষতি করায় স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ড্রাম চিমনী ব্যবহার করে কাঠ পুড়িয়ে আসছিল। তার বিরুদ্ধে কথা বলতে গেলেই মামলার হুমকী প্রদান করা হতো।
অভিযোগের ভিত্তিতে ওই সকল ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট। সেই সাথে অবৈধ ভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।