আলমগীর হোসেন (বাগমারা প্রতিনিধি) :
রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজশাহী জর্জ কোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট ইব্রাহীম হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি,
হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয় হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ হাটগাঙ্গোপাড়া কারিগরি হাইস্কুল হাটগাঙ্গোপাড়া কেজি স্কুল।
আইডিয়াল স্কুল আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ৫০ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম শুরু করা হয়।মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সাদা পায়রা এবং বেলুন উড়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুরু হয়।পরে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক রাজশাহী জর্জ কোটের পিপি এ্যাডভোকেট ইব্রাহীম হোসেন।
আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহাম্মদও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান।
এসময় হাটগাঙ্গোপাড়া এলাকার বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মশিউর রহমান।