আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নে পবিএ মাহে রমজান উপলক্ষে রবিবার র্ট্রাক পণ্য বিক্রয় শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ।

পবিএ মাহে রমজান উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখতে ও স্বল্প আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছেন।

এ বিক্রয় কার্যক্রম থাকবে বলে জানিয়েছেন, বাগমারা উপজেলা নির্বাহি অফিসার ফারুক সুফিয়ান তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে। এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি অনিল কুমার সরকার, গোবিন্দপাড়া ইউনিয়ন এর চেয়ারম্যান হাবিবুর রহমান,

ও বাগমারা উপজেলার পল্লীউন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি। ইউপি সদস্য আফজাল হোসেন ট্রাকসেলে সাশ্রয়ী মূল্যে ৪টি পণ্য পাওয়া যাবে পণ্যগুলো হলো- চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ।

সংস্থাটির ট্রাক থেকে প্রতিকেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতিকেজি মসুর ডাল পাওয়া যাবে ৬৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।

গোবিন্দ পাড়া ইউনিয়নের সর্বমোট – ১৩৩৫ জন ব্যক্তি পণ্যটি ক্রয় করেছেন।পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন।

এছাড়া সয়াবিন তেল ১১০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন। দেশব্যাপী ৪০০ থেকে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ