আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক আতিক :

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের এরশাদের ছেলে। মঙ্গলাবার সকাল সাড়ে ১০টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত আরিফুল বাড়ির পার্শের সড়কের ধারের ছাগলের জন্য মেহগনী গাছে উঠে পাতা কাট ছিলো। সেসময় অসাবধানতার বসত গাছের পাশের বিদ্যুতের লাইনে সাথে ধাক্কা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সেখানেই মারা যায়।

পরে এলাকাবাসী পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে নিশ্চিত হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে বিকাল সাড়ে ৪টায় নিহতের জানাযা শেষে দাফন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ